হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কাজাখস্তানে ১৩ সেনা নিহত

g এএফপি

কাজাখস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার তৈরি এমআই-৮ হেলিকপ্টারটি বুধবার বিধ্বস্ত হয়। এতে ১৩ সেনা নিহত হয়েছে। কাজাখস্তানের নতুন প্রেসিডেন্ট কাসাম-জোমার্ট তোকায়েভ টুইট করে বলেছেন, তিনি বিধ্বস্ত হওয়ার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এমআই-৮ হেলিকপ্টার সোভিয়েত আমলে ষাটের দশকে তৈরি। সম্প্রতি এসব হেলিকপ্টার প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। গত বছর আগস্টে সাইবেরিয়ায় এই হেলিকপ্টার দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছিলেন।