বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসে হিটারের সংযোগ দেওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় হিটার ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় বিক্ষুব্ধ ছাত্ররা হলের সবগুলো ভবনের রুমে গিয়ে হিটারগুলো ভাঙচুর করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার বলেন, ছাত্রদের নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ছাত্রাবাসের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতে আরো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।