পূর্বধলার দুই শ্রমিক সিলেটে টিলা ধসে নিহত

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় সোমবার ভোরে শাহ আরেফিন টিলা ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এরা হলেন, নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামের আমজত আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩০) ও জাগির গ্রামের মৃত জয়মত আলীর ছেলে খোকন মিয়া (৩২)। তবে নিহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি।
 
জানা গেছে, সিলেট শহর হতে ৩৫ কিলোমিটার দূরে শাহ আরেফিন টিলা। সোমবার ভোরে শাহ আরেফিনের টিলার অন্তর্ভুক্ত মটিয়ার টিলা কেটে শ্রমিকরা পাথর উত্তোলনকালে ওই টিলা ধসে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা পাথর শ্রমিক।    
 
ঘাগড়া ইউনিয়নের পরিষদের সদস্য সেলিম বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ