প্রিয়াঙ্কার সাধারণ জ্ঞান নিয়ে সমালোচনা

বিশ্ব জুড়ে জনপ্রিয়তা তার। তিনি হলেন হলিউডের 'কোয়ান্টিকো' সিরিজের অ্যালেক্স প্যারিস। বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। এবার ধরা দিলেন 'কফি উইথ করণ'-এর মঞ্চে।
 
আর এই মঞ্চেই করণ জোহরের কিছু প্রশ্নের উত্তর না দিতে পেরে সমালোচনার ঝড় বয়ছে তাকে নিয়ে। অনুষ্ঠানের এক পর্যায় তাকে প্রশ্ন করা হয় ভারতের যে কোন তিনজন প্রধানমন্ত্রীর নাম বলতে। কিন্তু এর উত্তর দিতে পারেন তিনি। তারপর আবারও প্রশ্ন করা হয় যে কোনও তিনজন মুঘল সম্রাটের নাম বলতে তাতেও তিনি উত্তর দিতে পারেননি। আর এতেই তার সাধারণ জ্ঞানের গণ্ডি নিয়ে প্রশ্ন উঠছে। চলছে জোর সমালোচনা। 
 
অনুষ্ঠানে প্রিয়াঙ্কা তার ব্যক্তিগত কিছু বিষয়ে শেয়ার করেছেন। বলিউড ছেড়ে আপাতত হলিউডেই পাড়ি জমিয়েছেন। হলিউডের পথটা শুরুতে খুব মসৃণ ছিল না। তার কথায়, 'আমি ২৫টা স্ক্রিপ্ট পড়েছিলাম। তার পর কোয়ান্টিকোর জন্য রাজি হয়েছি।' কিন্তু সব সময়েই প্রিয়াঙ্কার নজর থাকে বলিইড়ের দিকে। কে কী করছে, এমনকী কে কী পোশাক পরছে তাও নজরে রাখেন তিনি। বলিউডকে মিস করেন? তার কথায়, 'আমি বলিউডের ছবি করতে চাই। স্ক্রিপ্ট পড়ছি। হিন্দিতে কথা বলা, নাচ এ সব সত্যিই খুব মিস করি।'
 
ইত্তেফাক/এসএস