মুরাদনগরে প্রতিবন্ধীকে ধর্ষণ অভিযোগে আটক ১

কুমিল্লা মুরাদনগর উপজেলায় অবিদুর রহমান (৫৮) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধীকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে।
 
পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাচঁপুকুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
 
অভিযুক্ত অবিদুর রহমান পাচঁপুকুড়িয়া গ্রামের মৃত্যু সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধীকে ভাত খাওয়ানোর কথা বলে অবিদের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়টি স্থানীয়রা টের পেলে গত সোমবার বিকেলে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি শেষ করার চেষ্টা চালায় স্থানীয় কিছু লোক। বিষয়টি সমাধান না হলে ধর্ষিতার মা সোমবার সন্ধ্যায় মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ করলে। রাতেই মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অবিদুর রহমানকে আটক করে।
 
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণ মনে হচ্ছে। রাশেদাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে চূড়ান্ত ভাবে বলা যাবে। অভিযুক্ত অবিদকে আটককরে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস