ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত ও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা বাসস্ট্যান্ডে আশুগঞ্জ গামী একটি লোকাল বাস মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে রনি নামে একযুবক ঘটনাস্থলে নিহত হন। অপর মোটর সাইকেল আরোহী আহত হয়।
এসময় কুমিল্লা সিলেট মহাসড়কে যানজট সৃষ্টি হয়।পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
ইত্তেফাক/এমএইচ