তানোরে বাসচাপায় পথচারী বৃদ্ধা নিহত

রাজশাহীর তানোর পৌরসভার জিওল মোড়ে বাসচাপায় এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত জামেলা বেওয়া (৭৫) পৌরসভার মৃত সোবহানের স্ত্রী।
 
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, সড়ক পার হওয়ার সময় আমনুরা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস জামেলা বেওয়াকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহায়তায় বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
 
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আব্দুস সালাম বলেন, ‘বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ