নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে ২১৭ রান করে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় উপরে নিয়ে গেলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
সর্বশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র্যাংকিং-এর ব্যাটিং তালিকায় আটধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে আসেন তিনি। এটি সাকিবের ক্যারিয়ার সেরা র্যাংকিং।
ক্রাইস্টচার্চ টেস্টে ৫৯ ও ৮ রান করে আরও এক ধাপ উপরের দিকে উঠেছেন সাকিব। বর্তমানে ২২তম স্থানে আছেন তিনি। ফলে এটিই এখন সাকিবের সেরা ক্যারিয়ার র্যাংকিং। বাংলাদেশের মধ্যেও সেরা অবস্থানে সাকিব।
ক্রাইস্টচার্চ টেস্টের আগে বাংলাদেশের মধ্যে র্যাংকিং-এ সেরা অবস্থানে ছিলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে ৫ ও ৮ রান করায় র্যাংকিং-এ অবনতি হয়েছে তার। ২০তম স্থান থেকে ২৮-এ নেমে গেছেন তিনি। তামিমের পরই আছেন মোমিনুল হক।
এই তালিকায় শীর্ষ তিনটি স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ভারতের বিরাট কোহলি ও ইংল্যান্ডের জো রুট।
ইত্তেফাক/এমএইচ