জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) ব্যবস্থাপনায় ২৮ থেকে ২৯ জানুয়ারি জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হবে ‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভাল অনূর্ধ্ব-১৫’ ফুটবল ফেস্টিভাল।
উৎসবে জাপানের ১৮টি ফুটবল দল অংশ নিবে। পাশাপাশি অংশ নিবে বাংলাদেশ ও থাইল্যান্ড অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল। মঙ্গলবার রাত সোয়া ১১টায় জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। সিঙ্গাপুর হয়ে আগামীকাল বুধবার রাত সোয়া ৯.২০টায় জাপানের ওসাকা শহরে পৌঁছবে সাবিনারা।
২৫ জানুয়ারি জাপানে পৌঁছানোর পর ২৬ জানুয়ারি একাডেমি সাকাই এর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এরপর ফেস্টিভালে ‘ডি’ গ্রুপে ২৮ জানুয়ারি সকাল ৯.৫৫টায় এসি ইমাবারি বিপক্ষে, সকাল ১১.৪৫টায় সেরেজো এর বিপক্ষে ও দুপুর ১.৩৫টায় এনগু নাগোয়া এফসি লেডিস এর বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। ২৯ জানুয়ারি আমাগাসাকি লেডিস টিমের বিপক্ষে সকাল ৯.৫৫টায় খেলবে। এরপর নকআউট পর্বের ম্যাচে খেলবে বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে মোট ৭টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল :
১. মাহমুদা আক্তার
২. রুকশানা বেগম
৩. নার্গিস খাতুন
৪. মাসুরা পারভীন
৫. শিউলি আজিম
৬. শামসুন্নাহার,
৭. নিলুফা ইয়াসমিন
৮. আনাই মগিনি
৯. মারিয়া মান্ডা (সহ-অধিনায়ক)
১০. মিশরাত জাহান মৌসুমি
১১. সানজিদা আক্তার
১২. মারজিয়া
১৩. মনিকা চাকমা
১৪. ইসরাত জাহান রত্না
১৫. আঁখি খাতুন
১৬. কৃষ্ণা রাণী সরকার (অধিনায়ক),
১৭. অনুচিং মগিনি ও
১৮. সিরাত জাহান স্বপ্না
ইত্তেফাক/এমএইচ