বাঁশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পশ্চিম পালেগ্রাম ও বাহারছড়া সীমান্তবর্তী এলাকায় খালি ধানি জমি এলাকা থেকে ২০-২৫ বছর বয়সী অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পা এবং গলা বাঁধা অবস্থায় উদ্ধারকৃত লাশটির শরীরের বিভিন্ন অংশে জখমের চি‎হ্ন রয়েছে।
 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র মতে, পশ্চিম পালেগ্রাম খালি ধানি জমিতে মঙ্গলবার সকালে স্থানীয় ছেলেরা গরু চড়াতে গিয়ে গলা এবং পা বাঁধা অবস্থায় লাশটি দেখতে পায়। মুহূর্তের মধ্যে এই খবর সর্বত্র ছড়িয়ে পড়লে রামদাশ হাটের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় কালীপুর এবং বাহারছড়া ইউনিয়নের বেশ কিছু চৌকিদারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত থাকলেও কেউ লাশটি সনাক্ত করতে পারেনি।
 
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ