অস্কারে মনোনয়ন পেয়েছে এমা স্টোন, রায়ান গসলিং অভিনীত ‘লা লা ল্যান্ড’। গোল্ডেন গ্লোবসের পর অস্কার। ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ১৪টি বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। যা ১৯৫০ সালে মেরিলিন মনরো অভিনীত ‘অল অ্যাবাউট ইভ’ এবং ১৯৯৭ সালে লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেটের ‘টাইটানিক’ ছবির সমান।
এর আগে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে সাতটি পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি। আগামী ২৬ জানুয়ারি লস অ্যাঞ্জেলসে অস্কার অনুষ্ঠানের আসর বসছে। ‘ফ্লেরেন্স ফস্টার জেনকিন্স’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন মেরিল স্ট্রিপ। এই নিয়ে ২০ বার অস্কারের জন্য মনোনীত হলেন তিনি। এ বছর অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন টেলিভিশনের জনপ্রিয় মুখ জিমি কিমেল।
এ বছর অস্কারের জন্য মনোনীত ছবিগুলোর মধ্যে রয়েছে, সেরা ছবি : অ্যারাইভাল, ফেন্সেস, হ্যাকশও রিজ, হেল অর হাই ওয়াটার, লা লা ল্যান্ড, লায়ন, ম্যাঞ্চেস্টার বাই দ্য সি, মুনলাইট। সেরা অভিনেত্রী : ইসাবেল হুপার্ট (এলি), রুথ নেগা (লাভিং), নাটালি পোর্টম্যান (জ্যাকি), এমা স্টোন (লা লা ল্যান্ড), মেরিল স্ট্রিপ (ফ্লেরেন্স ফস্টার জেনকিন্স)। সেরা অভিনেতা : কেসি অ্যাফ্লেক (ম্যাঞ্চেস্টার বাই দ্য সি), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকশও রিজ), রায়ান গজলিং (লা লা ল্যান্ড), ভিগো মর্টেনসন (ক্যাপ্টেন ফ্যান্টাস্টাটিক) ও ডেনজেল ওয়াশিংটন (ফে্সস)।