সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানির (সিরাজগঞ্জ ইউনিট-৪) উদ্যোগে গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর উপজেলার বড়শিমুল পঞ্চসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বড়শিমুল পঞ্চসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যায়ের ৫১৬ জন শিক্ষার্থীর সবার মধ্যে স্কুলের পোশাক এবং অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আলহাজ মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয়ে দশটি কম্পিউটার প্রদান করা হয়। অনুষ্ঠানে সেম্বকর্প-এর পক্ষ থেকে গ্লোবাল অপারেশন হেড এন. জি. মেং পোঃ, ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাজমুল আহসান এবং সেম্বকর্প ডিজানের পক্ষ থেকে প্রফেসর লিউ, ড. তে এবং ইয়াম, সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড, বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিঙ্গাপুরের সেম্বকর্প ইউটিলিটিস প্রাইভেট লিমিটেডের একটি যৌথ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জে ৪১৪ মেগাওয়াটের একটি ডুয়েল ফুয়েল বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করছে যা ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে জাতীয় গ্রিডে ২৮২ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করছে। -প্রেস বিজ্ঞপ্তি