একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আটক আসামি এনায়েত উল্লাহ মঞ্জু (৭৫) বুধবার ভোরে মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এনায়েত উল্লাহ নেত্রকোনার আটপাড়া উপজেলা জামায়াতে কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে হত্যা, ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গত বছরের ১ অক্টোবর রাতে তার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ।
মৃত্যুর বিষয়টি এনায়েত উল্লাহ মঞ্জুর ছেলে রাসেল আহম্মদ ঢাকা মেডিকেল কলেজ থেকে নিশ্চিত করেছেন। ছেলে রাসেল আরো জানান, তার বাবা শ্বাসকষ্ট রোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
ইত্তেফাক/এসএস