দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

 
ঘন কুয়াশায় কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার ভোর ৫টায় বন্ধ হওয়ার পর সকাল সাড়ে ৮টায় চালু হয়।
 
দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আাবদুল্লাহ মিয়া জানান, কুয়াশা কেটে যাওয়ার পর থেকে ফেরি ছাড়তে শুরু করেছে। 
 
ঘন কুয়াশার কারণে চারটি ফেরি যানবাহন নিয়ে মাঝপদ্মায় আটকা পড়ে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুই তীরে কয়েকশ যানবাহন আটকা পড়ে।
 
 
ইত্তেফাক/কেকে