প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন, দুজনেই হলিউড স্ক্রিনে নজর কেড়েছেন। দুই জায়গায় নিজেরা সফলতাও পেয়েছেন। প্রিয়াঙ্কার ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’ এবং দীপিকার ‘ট্রিপল এক্স’। যেহেতু দুই বলি নায়িকাই হলিউড পাড়ি দিয়েছেন তাই তাদের মধ্যে তুলনা আসাটা স্বাভাবিক।
কিন্তু এই তুলনা মোটেই ভাল চোখে দেখছেন না দীপিকা। বরং তিনি মনে করেন, তার সঙ্গে প্রিয়ঙ্কার তুলনা টানাটা একেবারেই ঠিক নয়।
সম্প্রতি আমেরিকা থেকে প্রকাশিত এক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, তুলনা করাটা অন্যায়। প্রত্যেকেরই পথ আলাদা। জার্নি আলাদা।
এরআগেও দীপিকা জানিয়েছিলেন, প্রিয়াঙ্কার সঙ্গে তার কোনও তুলনাই চলে না।
‘আমি যখন স্কুলে পড়ি তখন ও মিস ওয়ার্ল্ড জিতেছিল। ওকে অনেকদিন ধরে দেখছি। একইরকম আছে। ও ক্যারিয়ার থেকে কী চাইছে, আর আমি কী চাইছি তার মধ্যে তো পার্থক্য আছে’ বলেছিলেন দীপিকা।
ইত্তেফাক/এমএআর