তাড়াশে ২দিন ব্যাপি প্রযুক্তি মেলা উদ্বোধন

তাড়াশে ২দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন।
 
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাড়াশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইসচেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সবিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু হানিফ, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রমুখ।
 
উল্লেখ্য, সরকারি ও বেসরকারিভাবে মেলায় ডিজিটাল পদ্ধতিতে ১৮টি স্টল স্থাপন করা হয়েছে।   
 
ইত্তেফাক/এসএস