বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’তে সরাসরি গান গাইবেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান ও পূজা। অনুষ্ঠানটি প্রচারিত হবে আসছে ২৭ জানুয়ারি শুক্রবার রাত ১১টায়।
প্রতীক হাসান ও পূজা অনুষ্ঠানে তাদের জনপ্রিয় গানগুলো শোনাবেন। উল্লেখ্য, জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা কণ্ঠ’ থেকে উঠে আসেন পূজা।
দর্শকরা টেলিফোন এবং এসএমএস এর মাধ্যমে পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন। জানাতে পারবেন মতামতও।
‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস আলী সোহেল ও আব্দুল্লাহ আল মামুন।
ইত্তেফাক/এমএআর