লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরা হলেন- পৌর শহরের দক্ষিণ দেনায়েপুর গ্রামের মো. মানিক (৩৫), মোহন (৩৪), কাঞ্চনপুর গ্রামের জাফর (৪২), চরপাতা ইউনিয়নের কামাল হোসেন (৩০), মাহবুব আলম মুমু (৩২), ফরহাদ হোসেনসহ (৪৫) সাতজন। এরা সকলেই মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, 'শহরে মাদক, চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কমাতে এ অভিযান চালিয়ে সাত জন মাদকসহ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।'
ইত্তেফাক/এসএস