সিরাজগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার গভীর রাতে বেলকুচি থানাধীন রানধুনীবাড়ী নদী সংলগ্ন রানধুনীবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নজরুল ইসলাম ডাকাত (৩৫), নুরুল ইসলাম (৫২) ও মো. আব্দুর রাজ্জাক (৪৫)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি পাইপগান, তিন রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড পাইপগানের গুলি, একটি বড় ছুরি ও তিনটি মোবাইল সেট উদ্ধার করেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার আশপাশ এলাকায় খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, চুরিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/এএসএস