ভারতে পাচারকালে ৪ লাখ টাকা উদ্ধার

 
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে হুন্ডির চার লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি। বুধবার সকালে টাকাগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারিনি বিজিবি।
 
২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, একজন লোক হুন্ডির টাকা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে  যাবে-এমন খবর পেয়ে পুটখালী সীমান্তের ১২২নং  আর সি পিলারের নিকট অভিযান চালানো হয়। এসময় একজন লোক একটি পলিথিনের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে চার লাখ টাকা উদ্ধার করা হয়।
 
উদ্ধারকৃত টাকাগুলো বেনাপোল কাস্টম হাউসের ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
 
ইত্তেফাক/এএসএস