অপহরণ ও ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় টিপু নামে একজনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালহুদা গ্রামের জামির উদ্দিনের ছেলে টিপু (২৫) গত ২১ জানুয়ারি একই গ্রামের খালিশপুর মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় তাদের কোটচাঁদপুর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে মেয়ের দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাসুদ হোসেন বলেন, 'ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝিনাইদহ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে এবং আসামি টিপুকে আদালতে চালান দেওয়া হয়েছে।' স্থানীয় লোকজন জানায়, উক্ত আসামির স্ত্রী ও সন্তান রয়েছে।
ইত্তেফাক/এসএস