শিবগঞ্জে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ রঘুনাথপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৭জন যুবককে আটক করেছে বিজিবি।
 
শিবগঞ্জ থানার মামলা ও বিজিবির সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে  উপজেলার দূর্লভপুর ইউনিয়নাধীন রঘুনাথপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মবিন উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বুধবার ভোর ৫টার দিকে সীমান্ত পিলার নং ১০/৬এস এলাকা দিয়ে শিবগঞ্জের বিভিন্ন গ্রামের ১৭জন যুবক অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হাতে নাতে তাদেরকে আটক করা হয়।
 
এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বিজিবি জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সবাই দীর্ঘদিন যাবত গরু, মাদক, ফেনসিডিলসহ বিভিন্ন চোরাচালানের সাথে জড়িত। আটককৃতরা হলো, দূর্লভপুর ইউনিয়নের চাররশিয়া গ্রামের খলিলের ছেলে আব্দুর রহমান(২২), মোহবুলের ছেলে রিপন আলি((১৯), ওহেদ আলির ছেলে সাদিকুল ইসলাম(৩৫), মোহবুল হকের ছেলে রেজাউল করিম(১৯), মফিজুল হকের ছেলে  আব্দুল হাকিম(৩৮),মর্তুজা আলমের ছেলে সুমন(২৮), জানমোহাম্মদের ছেলে দুরুল  ইসলাম(৪০), ঘাটু আলির ছেলে জোহরুল হক(২১),আব্দুল মালেকের ছেলে মিজান উদ্দিন(২০), আব্দুল খালেকের ছেলে মেম(২০), ফিটুর ছেলে সাদ্দাম আলি(১৯), একই ইউনিয়নের ফুলদিয়াড়ী গ্রামের মফিজুল হকের ছেলে ইমরান আলি(২৫), নামোজগনাথপুর গ্রামের  সেন্টু আলির ছেলে জামাল উদ্দিন(২০), স্কুল সাম গ্রামের একরাম আলির ছেলে  মিরাজুল ইসলাম(২৮), নামো জগনাথপুর গ্রামের মৃতআয়নাল হকের ছেলেপারুল হক(৩০),ফিল্ডের হাট গ্রামের আয়নাল হকের ছেজেরিপউদ্দিন(২০),ও শাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের দুরুল আলির ছেলে সাহেব আলি(২০)।
 
ইত্তেফাক/এসএস