আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষে গঠিত সার্চ কমিটিতে নাম দেয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। এই কমিটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি।
বুধবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সকল পরিববহনে একই কার্ড (র্যাপিড পাস) ব্যবহারের লক্ষ্যে ই-টিকেটিং চালু করার জন্য ক্লিয়ারিং হাউজ ব্যাংক স্থাপনে ডিটিসিএ ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘কাকে কাকে তিনি (রাষ্ট্রপতি) মনোনয়ন দেবেন সেটা তো একান্তই মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। আমরা কোনো নাম দিচ্ছি না এবং আমরা এটাও প্রত্যাশা করছি না যে, আমাদের দলীয় কোনো ব্যক্তি এই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হবে।’
ইত্তেফাক/এএম।