চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাড়ির সামনের সড়কে লরি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত নাহিদুল ইসলাম (৬) উপজেলার ১২ নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মমিন হাজী বাড়ির প্রবাসী খোকা মিয়ার ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী একজন জানায়, বুধবার দুপুরে উপজেলার হাজীগঞ্জ -রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া নামক স্থানে একটি সিএনজি সামনে থাকা একটি লরিকে অতিক্রম করতে গিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ঘটনাস্থল থেকে লরিটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ