বৃহস্পতিবার আজিমপুর গার্লস কলেজে শুরু ডিজিটাল উদ্ভাবনী মেলা

বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্রান্ডিং মেলা ২০১৭।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় এবং ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রির কার্যালয়ের মহাপরিচালক ও এটু আই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার ও জেলা প্রশাসক মোহাম্মদ সালহ উদ্দিন।
 
এ মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সরকারি দফতরগুলো এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন জনমুখী ডিজিটাল সেবা স্বম্পর্কে জনগণকে অবহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে।
 
আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, আজিমপুর, ঢাকায় মেলার ৮০ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মাল্টিমিডিয়ায় ক্লাসরুম এর মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠদান, মুক্তপাঠ, বৈজ্ঞানিক সরঞ্জাম, শিক্ষক বাতায়ন, সহজ গণিতের উপকরণে নিয়ে মেলায় স্টল সাজায় ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজ, গভঃ ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ, বিসিএসআইআর স্কুল, ধানমন্ডি গভঃ বয়েজ, ঢাকা রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ, অগ্রণী স্কুল এন্ড কলেজ সহ রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।
 
কৃষি, মৎস্য, স্বাস্থ্য, আইনশৃংখলা, প্রাথমিক শিক্ষা, মহিলা বিষয়ক সহ নানাবিধ ডিজিটাল ইনোভেটিভ সেবা নিয়ে হাজির হবে জেলার সংশ্লিষ্ঠ দপ্তরগুলোরপাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলোও অংশগ্রহণ করবে। ঢাকা জেলা ব্যান্ডিং এর উপর থাকবে কর্মশালা।
 
এ মেলার মাধ্যমে জনগণ তথ্য প্রযুক্তি ব্যবহারে আরো বেশি আগ্রহী হবে এবং সরকারি বেসরকারি অনলাইন ও ইনোভেটিভ সেবা নিয়ে ধারণা তৈরি হবে।
 
ইত্তেফাক/এমএইচ