রাজধানীর বংশালে আলু বাজারে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে কারখানার মালিকসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- কারখানার মালিক ইয়াকুব শেখ (২৫), কর্মচারী ওসমান (২১), আল আমিন (২৫) ও আব্দুস সামাদ (২৭)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভতি করা হয়েছে। তাদের মধ্যে আল আমিন এবং ওসমানের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দিবাগত রাত আড়াইটায় আলু বাজারের ছোট মসজিদের পেছনে ৫৫/১ -এ শেখের মালিকানাধীন জুতার ছোট কারখানায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের নাজমা আক্তার জানান, দগ্ধরা ওই কারখানায় ঘুমিয়ে ছিলেন। মশা তাড়ানোর কয়েল থেকেই এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইত্তেফাক/এএসএস/কেকে