ছাড়পত্র পেয়েছে ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’

 
মঙ্গলবার সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে মিজানুর রহমান লাবু পরিচালিত ছবি ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’।
 
নুরু মিয়ার চরিত্রে এ সিনেমায় দেখা যাবে অভিনেতা ফজলুর রহমান বাবুকে। তার বিউটি ড্রাইভার হিসেবে দেখা যাবে নবাগতা ক্যামেলিয়া রাঙা।
 
আরো অভিনয় করেছেন এস এম মহসিন, শাহাদাৎ হোসেন, শিমুল খান, পপি কুজুর ও মিলি মুন্সি প্রমুখ। পরিচালনা ছাড়াও ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান লাবু।
 
নুরু মিয়া একজন ৬৫ বছর বয়সী বৃদ্ধ। পঙ্গুত্বের কারণে ঠেলাগাড়িতে বসে ভিক্ষা করে সারাদিন। সেই ঠেলা চালায় তার ২৫ বছর বয়সের যুবতী স্ত্রী বিউটি। তাদের জীবনের টানাপড়েনের গল্প নিয়ে গল্প সাজানো হয়েছে।
 
সেন্সর বোর্ড ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ ছবিটি দেখার পর ভূয়সী প্রশংসা করেছে বলে জানা গেছে।
 
 ইত্তেফাক/এমএআর