আবার বসছে জ্যাজ ও ব্লুজের দ্বিতীয় আসর। রবিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের জ্যাজ অ্যান্ড ব্লুজ ফ্যাস্টিভ্যাল ঢাকা-২০১৭।
রাজধানীর উত্তরার হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজন। উৎসবে এবারে গাইবেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের লরি বেল, ডেনমার্কের জ্যাকব ডিনিসেন, ভারতের রণজিৎ বারোত, গ্যারি পিটার হাজব্যান্ড, ভারতের সোলমেট, ঢাকার আরমীন মুসা এবং বেশ কয়েকটি ব্যান্ড।
তিন সন্ধ্যায় উপভোগ করা যাবে অন্তত ১০টি দলের পরিবেশনা। আরমীন মুসা উৎসবের আয়োজক ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম জানিয়েছেন, গত বছরের শেষের দিকে এ উৎসব আয়োজনের চেষ্টা ছিল। মাঠের বদলে ছাদে হওয়ায় এবারের উৎসব একটু ভিন্ন মাত্রা পাবে।
২৯ থেকে ৩১ জানুয়ারির এ উৎসবের টিকিট মিলবে রাজধানীর বিভিন্ন স্থান ও অনলাইনে।
ইত্তেফাক/এমএআর