নৃত্য ও উচ্চাঙ্গ সঙ্গীতে জেলা পর্যায়ে ফারজানার জয়

বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মিথিলা ফারজানা উচ্চাঙ্গ সঙ্গীত এবং কত্থক নৃত্যে প্রথম স্থান অর্জন করেছে।
 
মিথিলা ফারজানা এর আগে মধুখালী উপজেলা পর্যায়ে তিনটি বিষয়ে প্রথম স্থান অর্জন করেছিল। মিথিলার বাবার নাম মীর গোলাম মোর্তজা মাতা শারমিন আরা। মিথিলা আগামী শনিবার ঢাকা বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে।
 
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর বলেন, 'মিথিলার এ অর্জনের মধ্যদিয়ে আমাদের স্কুলেরও খ্যাতি অর্জিত হলো।' মিথিলা ফারজানাকে ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এবং বাংলাদেশ শিশু একাডেমির জেলা সংগঠক আজিজুল হক স্বাক্ষরিত সনদপত্র প্রদান করেন।
 
ইত্তেফাক/এসএস