ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বৃহস্পতিবার ময়মনসিংহ জিমনেশিয়ামে ৩দিনব্যাপী ডিজিটাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
এসময় জেলা প্রশাসনের কর্মরত কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। মেলায় ৫৩টি স্টল খোলা হয়েছে। এসময় মন্ত্রীসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এই মেলার বর্ণাঢ্য র্যালিতে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এসএস