সার্চ কমিটি ভালো কিছু দিতে পারবে না: দুদু

 
সার্চ কমিটি ভাল কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 
 
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানবন্ধনে তিনি এই মন্তব্য করেন। 
 
শামসুজ্জামান দুদু বলেছেন, সার্চ কমিটি গঠনের নামে ‘ফার্চ কমিটি’ করা হয়েছে। এই কমিটি ভালো কিছু দিতে পারবে না । এই কমিটির কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। এই কমিটি নিয়ে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ।
 
দুদু বলেন, রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের উদ্যোগে জাতি আশাবাদী হয়েছিল। কিন্তু গতকাল ঘোষিত সার্চ কমিটির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সরকার আবারো ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে চায়। 
 
তিনি বলেন, বিএনপি আবার রাজপথে তখনই নামবে, যখন দেখবে আলোচনার আর কোনো সুযোগ নেই।
 
‘বিএনপি নেতা শরীফুল আলমের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি’র দাবিতে এই মানবন্ধনের আয়োজন করা হয়। 
 
 
ইত্তেফাক/এএসএস