রাজশাহীতে হাজতির মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত হাজতি মোজাফর রহমান (৬৭) নওগাঁর ধামুরহাটের কাশেমপুরের বাসিন্দা।

বুধবার দিবাগত রাত চারটার দিকে রামেকের ৩২ নম্বর ওয়ার্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তিনি নওগাঁর মাদক মামলার ১০৪৪/১৭ নং আসামি ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, নিহত হাজতি মোজাফর মাদক মামলার আসামি ছিলেন। তাকে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ্য অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ বলেন,  লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/এএন