মিরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় ইফতেকার উদ্দিন রিমেল (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার তালবাড়ীয়া কল্যাণপুর গ্রামের হাজী ইয়ার উদ্দিনের ছেলে এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মণ্ডলের জামাতা।

আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মটর সাইকেলযোগে ছেলেকে কুষ্টিয়ায় স্কুলে নিয়ে যাচ্ছিলেন রিমেল। পথে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের নওদাশামুখিয়া নামক স্থানে মাল বোঝাই ট্রাককে ওভারটেক করার সময় ভটভটির সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় ছেলেসহ রিমেল গুরুত্বর আহত হয়। স্থানীয় জনতা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে হেলিকাপ্টর যোগে ঢাকায় নেয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/এএন