ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আতিকুল ইসলাম (৫৫) উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত রিজিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাত সোয়া আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরখার বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আতিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ধরখার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. জিয়াউল হক তথ্যের সত্যত্য নিশ্চিত করে জানান, আতিকুলের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ