নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মাইজচরা গ্রামে রোজিনা বেগম (২৮) নামে গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রোজিনা মাইজচরা গ্রামের মহিউদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মহিউদ্দিনের সঙ্গে তার স্ত্রী রোজিনা বেগমের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জাহাজমারা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শাহজালাল বাবুল জানান, রোজিনা বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি