পটিয়ায় নারী পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক নারী পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মৃত. ইশরাত জাহান (২০) উপজেলার পাইরোল সাদারপাড়া গ্রামের মৃত ইউনুস মিয়ার মেয়ে। তিনি নগরের দামপাড়া পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে নিজ বাড়ির নির্মাণাধীন দ্বিতল ভবনের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতের ভাই ইকরাম হোসেন ইকন বলেন, ‘আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন। সে চার মাসের জন্য ছুটি নিয়ে বাড়ি এসেছিল। আগামী শনিবার তার ছুটি শেষ। দুপুরে ছাদে গিয়ে তার লাশ দেখতে পাওয়া যায়।’
 
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘ওই পুলিশ কনস্টেবলের গলায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ