লালমনিরহাটের পাটগ্রামে জামায়াতের রোকন আবু হেনা এরশাদ হোসেন সাজুকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক ও অভিভাবক সমাবেশের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামায়াতের রোকন এরশাদ হোসেন সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। পুলিশ অনুষ্ঠানস্থল চারদিকে ঘিরে রেখে বাদ জোহর নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর বলেন, নাশকতার মামলায় জামায়াতের রোকন এরশাদ হোসেন সাজুকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি