সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশ গ্রেফতার করতে এসেছে আতঙ্কে বৃদ্ধ এক আাসামি মৃত্যু হয়েছে। নিহত সোনা মিয়া (৬০) উপজেলার রাউলী গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে।
বুধবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রাম সংলগ্ন তেলীহাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোনা মিয়া একটি মামলার আসামি হওয়ায় গত কদিন ধরে তার আত্মীয় বারগোপী গ্রামের শমসের আলীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে গ্রামে পুলিশ এসেছে এমন খবরে সোনা মিয়া গ্রেফতার এড়াতে দৌঁড়ে পালাতে গিয়ে গ্রাম সংলগ্ন তেলীহাওরে হোচট খেয়ে সোনা মিয়ার মৃত্যু হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বলেন, ‘রাতে থানার কোনো পুলিশ বারগোপী গ্রামে যায়নি। তাকে পুলিশের ভয় দেখানো হয়েছে বলে শুনেছি। সোনা মিয়ার লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
ইত্তেফাক/এএসএমইইউ