রামেন্দু মজুমদার পাচ্ছেন আজীবন সম্মাননা

শুক্রবার ‘ষষ্ঠ লাক্স-আরটিভি স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে জৈ্যষ্ঠ অভিনেতা রামেন্দু মজুমদার পাচ্ছেন আজীবন সম্মাননা। দেশের শিল্প ও সংস্কৃতি বিকাশে অবদান রাখার জন্য তাকে এ সম্মান জানানো হবে। এর আগে তিনি এুকশে পদক ছাড়াও দেশ-বিদেশে বিভিন্ন সম্মাননায় ভুষিত হয়েছেন।

আরটিভি আয়োজিত এ অনুষ্ঠানে ২০১৬ সালে আরটিভিতে প্রচারিত বিভিন্ন নাটক ও অনুষ্ঠান থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, শিশুশিল্পী, ব্যান্ড বিভাগসহ মোট ২৮টি ক্যাটাগরিতে সম্মাননা পদক দেওয়া হবে।

অনুষ্ঠানটি শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টার থেকে সরাসরি সম্প্রচার করবে আরটিভি।
ইত্তেফাক/এএন