নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে বৃহস্পতিবার রাতে দুটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ২ হাজার ৫ কেজি ভেজাল গুড়, রং, হাইড্রোজ, ময়দা, চিটাগুড়সহ গুড় তৈরির উপকরণ ধ্বংস করেছে র্যাব-৫ সদস্যরা।
এ সময় ভেজাল গুড় তৈরির অপরাধে কাবিল হোসেনকে (৫০) এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড এবং ফরজউল্লাহকে (৩০) ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহিরের ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত জানবক্স এর পুত্র কাবিল হোসেন ও একই গ্রামের মৃত হায়দার আলীর পুত্র ফরজউল্লার বাড়িতে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহিরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ হাজার ৫ কেজি ভেজাল গুড়, রং, হাইডোজ, ময়দা, চিটা গুড় সহ গুড় তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। কবিল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে জেল হাজতে প্রেরণ করে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি