বর্তমানে সোনম কাপুর থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুত-সহ অনেকেই রয়েছেন দুবাইয়ে। হোটেল থেকে শুরু করে শপিং মল কিংবা অ্যামিউজমেন্ট রাইড – দুবাইয়ের প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে এসব বলিউড তারকাদের। কিন্তু এ সবের মধ্যেই দুবাই মন্ত্রিসভার বিরাগভাজন হলেন পরিণীতি চোপড়া।
সোনম এবং সুশান্তের মতো পরিণীতিরও দুবাই ট্যুরিজমের প্রচার করার কথা ছিল। কিন্তু তিনি নাকি সেসব কাজ করছেন না মন দিয়ে। দুবাইয়ের মন্ত্রীদের থেকে প্রচারের কাজ হাসিল করলেও কাজে নাকি বেশ গাফিলতির প্রমাণ দিয়েছেন তিনি! আর ঠিক সেই কারণেই তার উপর চটেছেন দুবাইয়ের মন্ত্রীরা।
অভিনেত্রীর সঙ্গে দুবাই ট্যুরিজম প্রচার করা নিয়ে তাদের যে চুক্তি হয়েছিল, সেই মতো তারা পরিণীতিকে পারিশ্রমিক দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। জানা গেছে, প্রচারের জন্য ১৯ লাখ রুপি নেওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু কাজ ঠিকভাবে না করায় সেই টাকার অঙ্ক কমাতে চলেছে দুবাই মন্ত্রীসভা।
ইত্তেফাক/এএম