মেলবোর্নে মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া মির্জা

অস্ট্রেলিয়া ওপেনের মিক্সড ডাবলসে ফাইনালে পৌঁছালেন সানিয়া মির্জা। এক ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে ক্রোয়েশিয়ান পার্টনার ইভান ডডিগকে সঙ্গী করে ফাইনালে পৌঁছেন সানিয়া।
 
অজি জুটি সামান্থা স্টোসুর ও স্যাম গ্রোথকে ৬-৪, ২-৬, ১০-৫ সেটে হারান ইন্দো-ক্রোয়েশিয়ান জুটি।
 
প্রথম সেটে জয়ের পর দ্বিতীয় সেটে হারতে হয়, কিন্তু তৃতীয় সেটে অনবদ্য জয় ছিনিয়ে নেয় ইন্দো-ক্রোয়েশিয়ান জুটি।
 
সেমিফাইনালের অন্য এক লড়াইয়ে এলিনা সিতোলিনা ও ক্রিস গুসিয়ান জুটির সামনে নামছে আবিগেল স্পিয়ার্স জুয়ান সেবেস্তিয়ান ক্যাবেল। এদের মধ্যে আজ যে জুটি জিতবে, তাদের বিরুদ্ধেই ফাইনাল খেলবেন সানিয়া ও ডডিগ।
 
ইত্তেফাক/এএম