সদর উপজেলার খলিফার হাট এলাকার পূর্ব বারাহিপুর গ্রামের জহির মেম্বারের বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন- মহিউদ্দিন লাতু (২৮), মো. বাবর (২৭) ও মো. রুবেল (২২)।
তাদের কাছ থেকে একটি দেশি এলজি, ৩৪ রাউন্ড গুলি, তিনটি ককটেল ও ২৫টি চকোলেট বোমা উদ্ধার করে পুলিশ।
ওসি ডিবি মো. আতাউর রহমান ভুঁইয়া জানান, গ্রেফতারকৃত অস্ত্রধারীদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে রাত ১২ টার দিকে এএসপি হেড কোয়াটার মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জহির মেম্বারের পুরাতন ঘর থেকে তাদের গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে ওসি ডিবি জানান।
ইত্তেফাক/কেকে