৮ ফেব্রুয়ারি থেকে স্থগিত সিরিয়া শান্তি আলোচনা

জেনেভায় সিরিয়া সংঘাত নিয়ে জাতিসংঘ আয়োজিত শান্তি আলোচনা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মাস শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ একথা জানান।
 
আস্তানায় শান্তি আলোচনায় অংশ নেয়া সিরীয় বিরোধী গ্রুপের সাথে এ বৈঠকে লাভরভ বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ থেকে ওই মাস শেষ না হওয়া পর্যন্ত এ আলোচনা স্থগিত করা হয়েছে।’
 
এ আলোচনার বড় ধরণের কোন অগ্রগতি ছাড়াই মঙ্গলবার সমাপ্ত হয়েছে।
 
ইত্তেফাক/এমএইচ