বোলারদের তালিকায় ছয়ে সাকিব, ১৩তম মাশরাফি

আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বোলারদের মধ্যে ৬ নম্বর অবস্থান ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।  মাশরাফি বিন মর্তুজার অবস্থান ১৩ নম্বরে।
 
ছয় নম্বরে থাকতে সাকিবের সংগ্রহ ৬৪৩ রেটিং পয়েন্ট। আর মাশরাফির রেটিং পয়েন্ট ৬১৪।
নিউজিল্যান্ড সফরে ওয়ানডের তিনটি ম্যাচে হারলেও ব্যক্তিগত অর্জন ছিল সাকিব-মাশরাফির। সাকিবের র‌্যাংকিংয়ে অবস্থান কোনো পরিবর্তন না হলেও একধাপ এগিয়েছেন মাশরাফি।
 
বোলারদের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।  তার সংগ্রহ ৭১৮ রেটিং পয়েন্ট। দুইয়ে থাকা অজি পেসার মিচেল স্টার্কের অর্জন ৭১৩ পয়েন্ট। আর তিনে থাকা দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহিরের সংগ্রহ ৭১২ রেটিং পয়েন্ট।
 
বাংলাদেশের বিস্ময় জাগানো পেসার মোস্তাফিজুর রহমান এই তালিকায় রয়েছেন ২৯ নম্বরে। কাটার মাস্টার খ্যাত এই টাইগার পেসারের সংগ্রহ ৫৩৪ রেটিং পয়েন্ট।
 
ইত্তেফাক/এমএইচ