সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার বৈদ্যের বাজারে মানববন্ধনের আয়োজন করে জেলা যুবলীগ। এতে বক্তৃতা করেন যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। এর আগে বৈদ্যের বাজারে নির্মিত কিবরিয়া স্মৃতিস্তম্ভে যুবলীগ ও কিবরিয়া স্মৃতি পরিষদ পুষ্পস্তবক অর্পণ করে।
বেলা ১১টায় জেলা শহরের আরডি হলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইত্তেফাক/ইউবি