ফতুল্লার হাজীগঞ্জে আধিপত্য বিস্তার ও মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার রাত ৯ টায় এক যুবককে ছুরিকাঘাত করে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহতের নাম আনোয়ার ইসলাম বাবু (৩২)। তিনি হাজীগঞ্জ পেপার মিল এলাকার আজিজ হাওলাদারের ছেলে। বাবু পেশায় ছিল নির্মাণ মিস্ত্রী।
স্থানীয়রা জানান, হাজীগঞ্জ এলাকাতে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবুর সঙ্গে স্থানীয় একদলের বিরোধ ছিল। এ নিয়ে এলাকায় প্রায়ই মারামারির ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে শুক্রবার রাতে হাজীগঞ্জ পেপার মিলের সামনে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। তখন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় লোকজন। আশংকাজনক অবস্থায় বাবুকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আনার পথে সে মারা যায়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে। ঘাতকদের শনাক্ত করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/ইউবি/এসএস