চুয়াডাঙ্গায় হুজির দুই সদস্য আটক

 
চুয়াডাঙ্গায় বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বইসহ হরকাতুল জিহাদের (হুজি) দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন-আব্দুলল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম।
 
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, সকালে কার্পাসডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে জঙ্গিদের বিভিন্ন বই ও বোমা তৈরির সরঞ্জামসহ মামুন ও রকিবুলকে আটক করা হয়।
 
 
ইত্তেফাক/এএসএস