সেরা দশের তালিকায় কানাডার তিনটি শহর

 
সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছে কানাডার তিনটি শহর। স্থানীয় নাগরিক ও পর্যটকদের ভ্রমণ, কাজ এবং বসবাসের আগ্রহ অনুসারে সেরা দশটি শহরের তালিকা করা হয়। সেখানে স্থান করে নিয়েছে কানাডার টরেন্টো, মন্ট্রিয়ল এবং ভ্যাঙ্কুভার।
 
IMG0
 
সেরা শহরের তালিকায় স্থান পাওয়া ক্ষেত্রে শহরের সেবার মান ও সুনাম খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি সিটি রেপট্রাকের জরিপে ২০১৬ সালে শহরের সুনামের ক্ষেত্রে টরেন্টোর অবস্থান চতুর্থ, মন্ট্রিয়ল সপ্তম আর ভ্যাঙ্কুভার নবম স্থানে রয়েছে। এ তালিকায় প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি। তারপর দ্বিতীয় অস্ট্রিয়ার ভিয়েনা, তৃতীয় সুইজারল্যান্ডের জুরিখ। তারপরের অবস্থানগুলো আছে সুইডেনের স্টোকহোম (৫ম), যুক্তরাজ্যের এডিনবার্গ (৬ষ্ঠ), ইতালির রোম (৮ম) এবং ডেনমার্কের কোপেনহেগেন (১০ম)।
 
IMG1
 
উল্লেখ্য, এ ধরণের সব জরিপেই কানাডা সব সময় স্থান পায় এবং ২০০৯ সালে ভ্যাঙ্কুভার ভূস্বর্গ হিসেবে খ্যাতি পায়।
 
IMG2
 
ইত্তেফাক/আরএ