ভাণ্ডারিয়ায় মজিদা বেগমের মৃত্যু বার্ষিকী পালন

 
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মজিদা বেগমের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
 
এই উপলক্ষে ভাণ্ডারিয়ায় মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার সকালে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ভাণ্ডারিয়ার ইউএনও ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে মহীয়সী নারী মজিদা বেগমের জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন, প্রভাষক মো. আমিন খান, বিদ্যালয়ের শিক্ষক প্রবীর হালদার মিন্টু, মো. আবুয়াল হোসেন হাওলাদার, মেহেদি হাসান প্রমুখ।
 
পরে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ওই বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. ইউনুস আলী।
 
ইত্তেফাক/এসএস